728x90 AdSpace

l.effect

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, May 19, 2015

    ছেলেদের কিছু ফ্যাশন টিপস

    >>>ছেলেদের সাধারন কিছু ফ্যাশন টিপস<<<

    ১. সঠিক উপায়ে হাতা গুটিয়ে নিন শার্টের হাতা গোটানোর পর তা এলোমেলো হয়ে কিংবা আবার খুলে গিয়ে অনেকেরই বিরক্তিকর সমস্যা হয়ে থাকে। এ সমস্যা দূর করার জন্য সহজ উপায় হলো শার্টের হাতাটি একটু বড় করে টেনে কনুই পর্যন্ত নিতে হবে। এরপর তা নিচ থেকে আবার ভাজ করা শুরু করতে হবে। এতে আগের তুলনায় অনেক মজবুত হবে গোটানো হাতা।
    ২. দাড়ি সেভ করার সময় ত্বকের ক্ষতি এড়াতে দাড়ি সেভ করার আগে ত্বকে সাবান ব্যবহার পরিহার করুন। প্রয়োজনে ফেস ওয়াশ ব্যবহার করে ব্যাকটেরিয়া কমিয়ে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী শেভিং ক্রিম ব্যবহার করুন। একবারেই প্রয়োজনীয় চাপ ব্যবহার করে ব্লেড বুলিয়ে নিন। এক স্থানে একাধিকবার ব্লেড ঘসবেন না। প্রত্যেকবার ঘষার আগে ব্লেডটি ভালোভাবে ধুয়ে নিন। দুইয়ের অধিক ব্লেডযুক্ত রেজর ত্বকের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেভের পর আফটার শেষ লোশনের চেয়ে ময়েশ্চারাইজারযুক্ত কোনো বস্তু ব্যবহার উপকারি।
    ৩. আপনার উপযুক্ত হেয়ারকাট চুলে কেমন স্টাইল থাকবে, সেজন্য একটি সাধারণ নিয়ম রয়েছে। আপনার মুখ যদি গোল হয় তাহলে মাথার উপরের দিকের চুল বড় রাখুন এবং সাইডের চুল ছোট করে ছাটুন। অন্যদিকে আপনার মুখ যদি লম্বাটে হয় তাহলে সাইডের চুল বড় রাখুন। এতে মুখের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
    ৪. পোশাকের সঙ্গে যেমন জুতা পরবেন পোশাকের সঙ্গে কেমন জুতা পরবেন তা নিয়ে অনেকেই দ্বীধা-দ্বন্দ্বে ভুগে থাকেন। এ সমস্যা সমাধানে একটি ছবি দেওয়া হলো এখা ছবি দেখে মিলিয়ে নিন।
    ৫. ভালো চামড়ার জিনিস কিভাবে চিনবেন চামড়ার জিনিসের প্রধান তিনটি ভাগ হলো (১) জেনুইন লেদার, (২) টপ গ্রেইন লেদার, (৩) ফুল গ্রেইন লেদার। এর মধ্যে ফুল গ্রেইন লেদারই সবচেয়ে নির্ভরযোগ্য। সাধারণত ফুল গ্রেইন লেদারের পণ্য অন্যগুলোর তুলনায় ভারি ও মজবুত হয়। পুরুষের ফ্যাশনে ৭ পরামর্শ
    ৬. শু ট্রি ব্যবহার করুন আপনার জুতা সংরক্ষণ করতে শু ট্রির তুলনা হয় না। আর ভালো জুতার জন্য কিছুটা খরচ করে হলেও শু ট্রি সংগ্রহ করুন।
    ৭. সোয়েটার সংরক্ষণ আপনার সোয়েটারকে হ্যাঙ্গারে ঝুলানোর বদলে ভাজ করে ওয়াড্রোব বা ড্রয়ারে রাখুন। ঝুলিয়ে রাখলে তার আকারে বিকৃতি ঘটতে পারে।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ছেলেদের কিছু ফ্যাশন টিপস Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top