728x90 AdSpace

l.effect

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, May 19, 2015

    গরম তাড়ানোর ১৪ টিপস

    এসি ছাড়াই গরম তাড়ানোর ১৪ টিপস



    ভীষণ গরমে রাতের ঘুম অনেকটাই হারাম? হয়তো অনেকেই এর সমাধান খুঁজছেন এসি কেনার মধ্য দিয়ে। কিন্তু, আপনি কি জানেন এসি ছাড়াও এই গরমকে দেখে নিতে পারেন একহাত? জেনে নিন,


    ১. বেছে নিন ‘সুতি’
    সাটিন, সিল্ক বা পলিয়েস্টারের বেডশিট শীতের রাতের জন্য তুলে রাখুন। পাতলা সুতি চাদর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। আরামদায়ক ঘুমের জন্য অবশ্যই বিছানায় পাতলা সুতি চাদর ব্যবহার করুন।

    ২. ফ্রিজ বার্ন
    বিছানোর কিছুক্ষণ আগে বিছানার চাদরটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে কয়েক মিনিটের জন্য ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। এই পদ্ধতি আপনাকে সারারাত ঠাণ্ডা অনুভূতি দেবে না,  চমৎকার ঠাণ্ডা অনুভূতি নিয়ে ঘুমুতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করেত পারেন।

    ৩. হট ওয়াটার ব্যাগ
    একটু ক্রিয়েটিভ হোন। বাসায় হট ওয়াটার ব্যাগ থাকলে সেটাকে ভরে ফেলুন বরফ ঠাণ্ডা পানি দিয়ে আর ঘুমুনোর সময় বিছানায় এটাকে ব্যবহার করুন ‘আইস প্যাক’ হিসেবে।

    ৪. টেবিল ফ্যান
     সিলিং ফ্যান থাকায় টেবিল ফ্যানটিকে ফেলে রেখেছেন? টেবিল ফ্যানটিকে জানালার দিকে মুখ করে চালিয়ে দিন। এতে ঘরের গরম বাতাস সহজে বেরিয়ে যেতে পারবে আর ঘরকে রাখবে ঠাণ্ডা।

    ৫. হয়ে যেতে পারেন মিশরিয়
    না, মিশরিয় হয়ে যেতে বলছি না। গরম তাড়ানোর মিশরিয় এই পদ্ধতি কিন্তু হাজার বছরের পুরোনো। একটি সুতি চাদর বা গামছা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে, পানি ঝড়িয়ে গায়ের ওপর জড়িয়ে রাখতে পরেন। তবে, ভেজা চাদরের নিচে একটি শুকনো চাদর দিলে শরীর ভিজে যাবে না।

    ৬. ওল্ড স্কুল  
    একটি অগভীর পাত্র বরফে ভর্তি করে টেবিল ফ্যানের সামনে রাখুন। দেখুন মুহুর্তেই ঠাণ্ডা প্রশান্তিতে ভরে যাবে আপনার চারপাশ।

    ৭. পালস পয়েন্ট ব্যবহার করুন
    খুব দ্রুত শরীর ঠাণ্ডা করেত চান? ব্যবহার করুন আপনার শরীরের পালস পয়েন্টগুলো। হাতের কব্জি, কনুই, ঘাড়, কুঁচকি, গোড়ালি আর হাঁটুতে কিছুক্ষণ আইস প্যাক ধরে রাখুন। ব্যস্, মূহুর্তেই ঠাণ্ডা।

    ৮. আপনার ভেতরের টারজানকে প্রকাশ করুন
    খুব বেশি গরম লাগছে? ঘুমানোর জন্য ব্যবহার করতে পারেন হ্যামক বা সাধারন কট। এগুলো খোলামেলা হওয়ায় অনেক বেশি বাতাস চলাচল করতে পারে।

    ৯. ট্যাংক ভরে নিন
    ঘুমের সময় নড়চড়া আর ঘামের কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়। এজন্য এক গ্লাস পানি পান করে ঘুমাতে যান। এতে আপনার শরীর পানিশূণ্য হয়ে পড়বে না। তবে, এক গ্লাসের বেশি পানি না পান করাই ভালো।

    ১০. ঠাণ্ডা শাওয়ার
    শরীর থেকে উত্তাপ আর ঘামের আঠালো অনুভূতি দূর করতে একটা শাওয়ার খুব কাজের। এটি শরীরের মূল তাপমাত্রা কমিয়ে দিয়ে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

    ১১. একটু নিচে নামুন
    গরম বাতাস সবসময় উপরের দিকে উঠে যায়। এজন্য অপেক্ষাকৃত নিচু বিছানা ব্যবহার করুন। নয়তো, ফ্লোরেই করে নিতে পারেন আপনার ঘুমুনোর আয়োজন।

    ১২. অন্ধকারকে কাজে লাগান
    যে কোনো ধরনের বাতি থেকে তাপ সৃষ্টি হয়। ঘরকে ঠাণ্ডা রাখতে বাতি বন্ধ করে রাখতে পারেন। এমনকি,  তাপ সৃষ্টি করে এমন সব বৈদ্যুতিক গৃহস্থালী সামগ্রী বা গেজেট ব্যবহার থেকে বিরত থাকলেও ঘর ঠাণ্ডা রাখা যায়।

    ১৩. ভেঁজা চাদর
    খোলা জানালায় একটি ভেঁজা চাদর ঝুলিয়ে দিন। মূহুর্তেই বাইরের বাতাস ঘরে ঢুকে ঘরের তাপমাত্রা কমিয়ে দেবে।

    ১৪. এক বালতি পানি
    বিছানার কাছে বালতিতে পানি রাখতে পারেন। খুব বেশি গরম লাগলে, বালতির পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালিতে ঠাণ্ডা অনুভূতি আপনার শরীরকেও ঠাণ্ডা করে দেবে।

    অনেক কিছু প্রয়োগ করেও গরম তাড়াতে না পারলে আশ্রয় নিন খোলা ছাদে নয়তো বারান্দায়। আপনার গরমকে একেবারে তাড়াতে প্রকৃতির চেয়ে কার্যকর কিছু আছে কি??

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: গরম তাড়ানোর ১৪ টিপস Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top