728x90 AdSpace

l.effect

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, May 19, 2015

    শাড়ির যত্নে দরকারি ১২টি টিপস

    শাড়ির যত্নে ১২ টিপস 


    ১. শাড়ি সবসময় ভালো লন্ড্রি থেকে ড্রাই ক্লিন করুন।
    ২. শাড়ির রঙ উজ্জ্বল রাখতে মাঝে মাঝে শাড়ি আলো বাতাস যুক্ত স্থানে মেলে রাখুন।
    ৩. শাড়ি সরাসরি রোদে মেলে দিবেন না। এতে শাড়ির রঙ ম্যাড়ম্যাড়ে হয়ে যায়।
    ৪. প্রতিবার ব্যবহারের পর শাড়ি খোলা বাতাসে রেখে দিন। যদি ঘাম লেগে যায় তবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত মেলে রাখুন।
    ৫.  দামী শাড়ি পাতলা সুতি কাপড়ে মুড়ে রাখলে ভালো থাকবে।
    ৬. শাড়িকে পোকার হাত থেকে বাঁচাতে কাবার্ডের শেলফে নিমপাতা বা নেপথলিন রাখুন।
    ৭. সিল্কের শাড়ি অনেকদিন একই ভাঁজে রাখলে ছিঁড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে ভাঁজ বদলে রাখুন।
    ৮. সিল্কে দাগ লেগে গেলে সামান্য ট্যালকম পাউডার লাগিয়ে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলে দাগ উঠে যায়।
    ৯. ইস্ত্রি করার সময় কাপড়ের ধরন দেখে ইস্ত্রির তাপ ঠিক করা উচিত। অন্যথায় কাপড় ক্ষতিগ্রস্ত হতে পারে।
    ১০. ভারি কাজ করা শিফন বা জর্জেট শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ির শেপ নষ্ট হতে পারে। তাই এ ধরনের শাড়ি ভাঁজ করে রাখাই ভালো।
    ১১. শাড়ির আঁচলে জরির কাজ থাকলে নেট লাগিয়ে নিন।
    ১২. শাড়িতে জরির কাজ থকলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে জরিতে হলদেভাব চলে আসে।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: শাড়ির যত্নে দরকারি ১২টি টিপস Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top